১১ বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রে পেট্রোলিয়াম তৈরি করা হয়
ক বড়পুকুরিয়া গ্যাস ক্ষেত্র	খ বগুড়া গ্যাস ক্ষেত্র
গ হরিপুর গ্যাস ক্ষেত্র ঘ চাঁপাইনবাবগঞ্জ গ্যাস ক্ষেত্র
১২ কোনটি থেকে পেট্রোলিয়াম পাওয়া যায়
ক কয়লা থেকে খ কার্বন থেকে
গ প্রাকৃতিক গ্যাস ঘ প্রাকৃতিক গ্যাসের উপজাত
১৩ কোনটির মাধ্যমে সহজেই মাটির ক্ষয় রোধ করা যায়
ক তৃণভূমির সৃষ্টি করে
খ স্বাভাবিক নিয়মে পানি প্রবাহিত করে
গ বেশি করে গাছ লাগিয়ে ঘ সব কয়টি
১৪ কোনটি মাটি থেকে চোষ কাগজের মতো পানি শুষে নেয়
ক হিউমাসযুক্ত মাটি খ ইউরিয়াযুক্ত মাটি
গ রাসায়নিক সারযুক্ত মাটি ঘ কোনোটিই নয়
১৫ প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে
ক তাপশক্তি	খ আলোক শক্তি
গ রাসায়নিক শক্তি ঘ সৌর শক্তি
১৬ ইউরিয়া সার উৎপাদনের কাঁচামাল কোনটি
ক কার্বন মনোক্সাইড খ কার্বন ডাইঅক্সাইড
গ প্রাকৃতিক গ্যাস ঘ হাইড্রোজেন পারঅক্সাইড
১৭ কোনটি শক্তির রূপ নয়
ক যান্ত্রিক শক্তি খ চুম্বকশক্তি
গ খাদ্যশক্তি	 ঘ তাপশক্তি
১৮ পৃথিবীতে সমগ্র শক্তির প্রধান উৎস কী
ক পরমাণু শক্তি খ চুম্বকশক্তি
গ যান্ত্রিক শক্তি ঘ সৌরশক্তি
১৯ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ফলে বায়ুমণ্ডলে কোনটির পরিমাণ বৃদ্ধি পায়
ক অক্সিজেন	খ নাইট্রোজেন
গ কার্বন ডাইঅক্সাইড ঘ হাইড্রোজেন
২০ প্রাণিদেহের কোষে খাদ্যের সঙ্গে অক্সিজেন মিলিত হয়ে কী উৎপন্ন করে
ক কার্বন ডাইঅক্সাইড ও তাপশক্তি
খ কার্বন ডাইঅক্সাইড ও গ্লুকোজ
গ কার্বন মনোক্সাইড ও শর্করা
ঘ সালফার ডাইঅক্সাইড ও তাপশক্তি
২১ কোনটি প্রাকৃতিক সম্পদ
ক চেয়ার খ টেবিল গ বই ঘ মাটি
২২ প্রাকৃতিক সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়
ক দুই খ তিন গ চার ঘ পাঁচ
২৩ কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ
ক মাটি খ পানি গ প্রাণী	ঘ কৃষিজাত দ্রব্য
২৪ কোনটি সীমিত নবায়নযোগ্য সম্পদ
ক কয়লা খ তেল গ বন ঘ বায়ু
২৫ খনিজ সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়
ক দুই খ তিন গ চার ঘ পাঁচ
২৬ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত
ক ০৩৬ ভা খ ০০৩৬ ভাগ গ ২০ ভাগ ঘ ৭৯ ভাগ
২৭ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য কোনো দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা উচিত
ক ৯ ভাগ খ ১৬ ভাগ গ ২৫ ভাগ ঘ ৩০ ভাগ
২৮ আমাদের দেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের কত ভাগ
ক ৯ ভাগ খ ১৬ ভাগ গ ১৮ ভাগ ঘ ২০ ভাগ
২৯ হরিপুর গ্যাসক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাসের উপজাত হিসেবে কী উৎপন্ন হয়
ক পেট্রোলিয়াম খ ডুরালুমিন
গ চুনাপাথর	ঘ অ্যালুমিনিয়াম
৩০ বাংলাদেশের কোন অঞ্চলে কয়লার সন্ধান পাওয়া গেছে
ক ময়মনসিংহ খ কুমিল্লা গ সিলেট ঘ দিনাজপুর
সংশোধনী
২৯ সেপ্টেম্বর স্বপ্ন নিয়ের দ্বিতীয় পৃষ্ঠায় ভর্তি পরীক্ষা আবেদন চলছে প্রতিবেদনে দুটি তথ্য ভুল ছাপা হয়েছে
সঠিক তথ্য হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর
অন্যদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আবেদনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি
দুঃখিত
— বিস স্বপ্ন নিয়ে
জালিয়াতির অভিযোগ নিয়েই আদালতে কাজ করছেন তিন কর্মচারী
মামলার কাগজ জালিয়াতি প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে ঢাকার একটি আদালতে কাজ চালিয়ে যাচ্ছেন পেশকার স্টেনোগ্রাফার ও পিয়ন
তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আদালতপাড়ায় আইনজীবীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
ঢাকার ষষ্ঠ যুগ্ম জেলা জজ আদালতের পেশকার ফজলুল হক স্টেনোগ্রাফার মুসফিকুল আলম ও পিয়ন আবুল কালামকে ওই মামলায় আসামি করা হয়েছে
এ ছাড়া আ বারি নামের এক আইনজীবীও ওই মামলার আসামি
আইনজীবীরা জানান জালিয়াতির মামলা সত্ত্বেও পেশকার ফজলুল হক কীভাবে কাজ করছেন তা তাঁদের বোধগম্য নয়
পেশকার স্টেনোগ্রাফার ও পিয়নের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা দরকার
তা না হলে অন্য আইনজীবী ও বিচারপ্রার্থীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া এ বিষয়ে প্রথম আলোকে বলেন বিষয়টি তাঁর জানা নেই
তবে সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটার তদন্ত হওয়া উচিত
পাশাপাশি তাঁদের কাজ থেকে বিরত রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি
স্টেনোগ্রাফার মুসফিকুর রহমান প্রথম আলোকে বলেন বিচারাধীন মামলা বিষয়ে তাঁরা কোনো কথা বলবেন না
মামলার নথি দেখতে চাইলে তিনি বলেন ওকালতনামা ছাড়া নথি দেখানো যাবে না
অর্থের বিনিময়ে রায় করিয়ে দেওয়ার অভিযোগ ও মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বলেন ওই মামলায় তাঁরা সবাই জামিনে
ঢাকার সাভার থানার দক্ষিণপাড়ার বাসিন্দা এ কে এম আজাদ রশিদ ১৬ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন
ওই দিন মামলার আরেক আসামি মোতালেবকে গ্রেপ্তার করে র‌্যাব
বর্তমানে মোতালেবসহ সবাই জামিনে
মামলার বাদী এ কে এম আজাদ প্রথম আলোকে জানান ষষ্ঠ যুগ্ম জেলা জজ আদালতে তাঁর স্বত্ব ঘোষণার মামলা রয়েছে
ওই মামলায় তিনি গত ১১ মে পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করেন
কিন্তু আদালত তা নামঞ্জুর করে দেন
মামলার এজাহারে বলা হয় গত ১৬ মে আইনজীবী আ বারি বাদীকে আদালতের স্টেনোগ্রাফারের কাছে নিয়ে যান
আদালতের পেশকার পিয়ন ও ওমেদার মামলার রায় পক্ষে করিয়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা দাবি করেন
অভিযোগে আরও বলা হয় ওই সময় স্টেনোগ্রাফারকে এক হাজার টাকাও দেওয়া হয়
এ কে এম আজাদ বলেন ১৯ মে আইনজীবী আ বারিকে মদিনা হোটেলের চেম্বারে গিয়ে ৬০ হাজার দেন তিনি
২৩ জুন বাদী টাকা ফেরত চাইলে আইনজীবী তাঁকে মোতালেবের কাছে নিয়ে যান
মোতালেব তখন বাদীকে বলেন আমি নিজের চোখে দেখেছি স্যার রায় লিখেছেন
তাঁর এই কথার পরিপ্রেক্ষিতে আরও ১০ হাজার টাকা দেন আজাদ
মোতালেব ওই টাকা পিয়ন কালামকে দেন
মোতালেব বকশিস বাবদ আরও এক হাজার টাকা নেন
কিন্তু ১৪ সেপ্টেম্বর আদালত কোনো রায় না হওয়ায় বাদী নতুন আইনজীবী নিয়োগ দেন
আইনজীবী মামলার নথি পর্যালোচনা করে দেখতে পান পক্ষভুক্ত হওয়ার দরখাস্ত ও ওকালতনামা নেই
গত ১৬ মে করা পক্ষভুক্তি দরখাস্তের ওপরের পাতা সঠিক থাকলেও ২-১২ নম্বর পাতা পরিবর্তন করা হয়েছে
বিষয়টি জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আমিনুল ইসলামকে অবহিত করা হয়
জেলা জজ ওই মামলার নথি তলব করেন এবং বর্তমানে আদালতের নথি যে অবস্থায় আছে সে অবস্থায় রাখার নির্দেশ দেন
ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন কুষ্টিয়ার ডিসি
নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি পেয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান
গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন
আদালতে জেলা প্রশাসকের পক্ষে আইনজীবী এম আমীর উল ইসলাম মামলা পরিচালনা করেন
সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার
তিনি প্রথম আলোকে বলেন হাইকোর্টের নির্দেশ সাত দিনের মধ্যে বাস্তবায়নের শর্তে কুষ্টিয়ার জেলা প্রশাসককে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত
